নোটিশ:

আত্রাইয়ে মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আহসান হাবিব, জেলা প্রতিনিধি, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫০ বার দেখা হয়েছে
unnamed

নওগাঁর আত্রাইয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা, মতবিনিময় ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫সেপ্টেম্বর) সকাল ১০টায় আত্রাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার জীবিত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আত্রাই উপজেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মান্নান প্রাং। সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান বুলু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস. এম. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা এবং মুনসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর গুরুত্ব এবং মুক্তিযোদ্ধা পরিবারগুলোর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT