নোটিশ:
শিরোনামঃ
প্লাস্টিকের বিকল্প হতে পারে বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাট ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ১,৮৭২ কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবিতে কুবিতে মৌন মিছিল অপ্রতিম হত্যা মামলায় আসামিদের পক্ষে লড়বেন না কুমিল্লার আইনজীবীরা নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী গ্রেপ্তার, কাশিমপুর কারাগারে পাঠানো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী

সম্প্রতি বিভিন্ন ঘটনায় আলোচিত মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। নরসিংদী থেকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অনুরোধে নরসিংদী থেকে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয় এবং পরদিন বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কারাগারে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর ডিএমপির গোয়েন্দা পুলিশ আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার বেলা দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে তিন মাসের ডিটেনশন আদেশ রয়েছে। এ কারণেই গাজীপুর মহানগর পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অনুরোধ করেছিল।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারের পর তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে আলোচনা শুরু হয়। অনুসারীদের দাবি, ভৈরব থেকে বাসে করে আসার সময় বাস থামিয়ে তাকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT