বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

বার্সেলোনায় ‘সবার জন্য কাগজ চাই’ দাবিতে অনিয়মিত অভিবাসীদের বর্ণবাদবিরোধী প্রতিবাদ

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার দেখা হয়েছে

আজ স্পেনের বার্সেলোনার রাজপথে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বর্ণবাদবিরোধী প্রতিবাদ সভা। “বর্ণবাদ নয়, ভালোবাসুন মানুষকে”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ, আফ্রিকা ও বিশ্বের বিভিন্ন দেশের অনিয়মিত অভিবাসীরা ব্যানারসহ রাজপথে হুংকার দিয়ে তাদের মানবাধিকার এবং ন্যায্য দাবির পক্ষে অবস্থান নেন।

প্রতিবাদকারীরা জানান, তাঁরা প্রতিনিয়ত স্পেনের সমাজে অবহেলা, শোষণ এবং বৈষম্যের শিকার হচ্ছেন। বিশেষ করে অনিয়মিত অভিবাসী হিসেবে বসবাসকারীদের প্যাডরন (Padron – সিটি কাউন্সিলে নাম নিবন্ধন) করতে গুনতে হচ্ছে ৫০০ থেকে ১,০০০ ইউরো পর্যন্ত। বাসাভাড়া যেখানে আগে সিট প্রতি ১২০-১৩০ ইউরো ছিল, এখন তা বেড়ে ২০০-২২০ ইউরোতে পৌঁছেছে।

অনিয়মিত অভিবাসীদের বৈধ কাগজ না থাকার সুযোগে তাঁদের দিয়ে দৈনিক ১০-১২ ঘণ্টা কাজ করিয়ে দেওয়া হয়, অথচ মাস শেষে পারিশ্রমিক হিসেবে দেওয়া হয় মাত্র ৬০০-৭০০ ইউরো। অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের সপ্তাহে কোনো ছুটি মেলে না। ফুড ডেলিভারির কাজে যুক্ত ব্যক্তিরা আবার ২৫-৩০ শতাংশ কমিশন গুণে আয় করেন, যা তাদের জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

অনেকে জানান, স্পেনে বৈধতা পেতে হলে দুই বছর পর কাজের একটি কন্ট্রাক্ট প্রয়োজন হয়, যার বিনিময়ে তাদের ১০-১২ হাজার ইউরো পর্যন্ত খরচ করতে হয়—যা তাদের পক্ষে সংগ্রহ করা প্রায় অসম্ভব।

এই অবস্থার অবসান চেয়ে অনিয়মিত অভিবাসীরা স্পেন সরকারের কাছে একটি সুস্পষ্ট দাবি উত্থাপন করেছেন—“সবার জন্য কাগজ চাই।” তারা চান বৈধতার একটি ন্যায্য ও মানবিক পথ উন্মুক্ত করা হোক, যাতে তাঁরা সমাজের মূল ধারায় সম্মানের সঙ্গে বাঁচতে পারেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT