যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

১৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টা ৩৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ২৭ মিনিটে) আলাস্কার স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার।

ভূমিকম্পের পর আলাস্কার দক্ষিণাঞ্চল ও আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

পালমার শহরে অবস্থিত জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, সমুদ্রে সুনামির উপস্থিতি নিশ্চিত হওয়ায় কিছু প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সতর্কতা অনুযায়ী, আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে এই সতর্কতা কার্যকর থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT