নোটিশ:
শিরোনামঃ
৪ হাজার ৫৮৮ ইউনিয়ন পরিষদের উন্নয়নে ৯১৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সৌর ও ব্যাটারি প্রকল্পে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আনার সম্ভাবনা: এডিবি সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০, আহত আড়াই হাজারের বেশি

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে
AFGHANISTAN-QUAKE-1756703126

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০০ জনে। আহত হয়েছেন দুই হাজার ৫০০ জনেরও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক আরটিএ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের নুরগাল জেলা। নানগারহার ও লাঘমানসহ একাধিক প্রদেশে হতাহতের খবর পাওয়া গেছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার (১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান, হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। কেবল কুনারেই শত শত মানুষ নিহত হওয়ার আশঙ্কা রয়েছে। নানগারহারে কমপক্ষে ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ভূমিকম্পে কয়েকটি গ্রাম পুরোপুরি ধসে গেছে। কুনারের মাজার ভ্যালি এলাকায় একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে মানবিক সহায়তামূলক সংস্থা ওয়ার্ল্ড ভিশন। অনেক নারী, শিশু ও বৃদ্ধ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

ভূমিকম্পের পর আফগান প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি দলগুলো দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করেছে। ইতোমধ্যে নানগারহার বিমানবন্দর থেকে ৩৫টি হেলিকপ্টার ফ্লাইটে অন্তত ৩৩৫ জন আহতকে আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় চিকিৎসক ও ওষুধ পাঠানো হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে, যা ধ্বংসাত্মক প্রভাব বাড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, প্রাথমিক ভূমিকম্পের পর আরও দুটি কম্পন (৫.২ ও ৪.৭ মাত্রার) অনুভূত হয়েছে।

সংশ্লিষ্ট জাতিসংঘের আফগানিস্তান অফিস জানিয়েছে, তারা ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা দিচ্ছে। তবে দুর্গম এলাকার দুর্বল অবকাঠামো ও ভাঙাচোরা সড়কের কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, কুনার ও নানগারহারের বহু এলাকায় ঘরবাড়ি কাঁচা মাটির হওয়ায় সেগুলো সহজেই ধসে পড়েছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা থেকে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT