অ্যাড মেকার বাংলাদেশ ২০২৫: চ্যাম্পিয়ন বিইউপির টিম জিনক্সড - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

অ্যাড মেকার বাংলাদেশ ২০২৫: চ্যাম্পিয়ন বিইউপির টিম জিনক্সড

আবদুল্লাহ আল মাহিন, (বিইউপি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার দেখা হয়েছে

অ্যাড মেকার বাংলাদেশ ২০২৫ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর তিন শিক্ষার্থীর দল টিম জিনক্সড। বিজ্ঞাপনভিত্তিক এই জাতীয় প্রতিযোগিতায় ৩১ জুলাই ২০২৫, দেশজুড়ে শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে থেকে সেরা নির্বাচিত হয় তারা।

টিম জিনক্সডের সদস্যরা হলেন, এ. এল. দীন নূর মধুর্য, অরণ্য অভয় এবং রাফিদ আহসান। তারা একটি বাস্তব ব্র্যান্ড সমস্যার উপর ভিত্তি করে একটি অভিনব ও ফলপ্রসূ বিজ্ঞাপন কৌশল উপস্থাপন করেন, যা বিচারকদের নজর কাড়ে।
প্রতিযোগিতাটির আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইয়াং এনট্রাপ্রেনার্স সোসাইটি (NSU YES!), এবং এটি উপস্থাপন করে এনসিসি ব্যাংক। সারাদেশ থেকে শতাধিক দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি একাধিক ধাপে অনুষ্ঠিত হয়, যার মধ্যে ছিল ক্যাম্পেইন ডিজাইন, কেস সলভিং ও চূড়ান্ত প্রেজেন্টেশন রাউন্ড।
চূড়ান্ত পর্বে নিজেদের দক্ষতা, বিশ্লেষণ ও সৃজনশীলতা দিয়ে টিম জিনক্সড বিচারকদের সর্বোচ্চ স্কোর অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT