নোটিশ:
শিরোনামঃ
আবু সাঈদ ওবায়দুল্লাহ’র কবিতা

সাহিত্য ডেস্ক
- আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
- ৬৫০ বার দেখা হয়েছে


রেইনফরেস্টে গিয়ে
রেইনফরেস্টে গিয়ে বাদামী হরিণ খুঁজি।
হরিণ তো নাই, বৃষ্টিরও দেখা পাই নাই।
রাবার, পাইন, মেহগনি মিলেমিশে
সবুজ সবুজ আহা- চিরহরিৎ অন্তর্লীন।
আমাদের হাড় মাংস, করোটি ঢুকে যায়
আকাশ ছুঁই ছুঁই গাছের গোপন জরায়ু বেয়ে।
হালকা ব্রিজ দিয়ে ওপরে ওঠে-
লম্বা লম্বা গাছের ব্যাকড্রপে সবার আগে
নিজেকেই দেখি। অতিবৃষ্টির নাম করে
গাছে গাছে ঝুলে আছে আমারই
কালো কফিন- স্বপ্নে পাওয়া তরবারি।
আমার পিছনে পিছনে যারা আসছে
তাদের নিজেকে নিজে খোঁজার বায়োস্কোপগুলো
ফ্যাকাশে হয়ে উঠছে- নিচে পড়ে থাকা
মৃত একটা ট্রি-পাইথনের করতলে।
রেইনফরেস্ট তার স্বভাব বশত ক্রমশ
দূর হয়ে পড়ছে গাছকাটা মানুষের কাছে।
দেখি- একটা ডেইন্ট্রির নক্ষত্র পাতায়
চিঠি লিখছে সন্তান হারানো নীল গিরগিটি ।
জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
20 September 2026
এই ধরনের আরও নিউজ





Leave a Reply