সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের

- আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
- ১ বার দেখা হয়েছে


ঢাকা, ১৮ নভেম্বর: বায়ুদূষণ নিয়ন্ত্রণে আগামী সাত থেকে আট বছরের মধ্যে দেশের ইটভাটাগুলো পর্যায়ক্রমে বন্ধ করে পরিবেশবান্ধব ব্লকের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংসদে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে জরুরি জনস্বার্থবিষয়ক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি বলেন, দেশে প্রায় আট হাজার ইটভাটা রয়েছে। সবগুলো একসঙ্গে বন্ধ করা বাস্তবসম্মত নয়।
মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২০৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪৩৫টি মামলা, ১০ কোটি ২০ লাখ টাকা জরিমানা এবং ১৩৬টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্বব্যাংকের সহায়তায় পরিচ্ছন্ন বায়ু প্রকল্পে শিল্পকারখানার নির্গমন অনলাইনে পর্যবেক্ষণ ও যানবাহন পরীক্ষা আধুনিকায়নের উদ্যোগ রয়েছে।
সূত্র: বাসস, ১৭ নভেম্বর ২০২৬। https://www.bssnews.net/js-session/447100






Leave a Reply