নোটিশ:
শিরোনামঃ
ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে হালদায় ৭৬ প্রজাতির মাছের ২৬টি আর মিলছে না, প্রজননক্ষেত্র নিয়ে উদ্বেগ তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা, ফেব্রুয়ারিতে প্রথম ১০০টি সম্পাদকীয়: পানির সংকট মোকাবিলায় কৃষি পরিকল্পনা বদলাতে হবে নিরাপত্তা অবকাঠামো আধুনিকায়নে ৯২ প্রকল্প, চলমান ২৫টি রাজশাহীতে ভূগর্ভস্থ পানির সংকট তীব্র, ঢাবির গবেষণায় উদ্বেগ মার্কিন ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ, বিনিয়োগে নতুন সুযোগ ঢাকা দক্ষিণের ২২ খাল নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ, কোনাপাড়ায় কাজ শুরু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসিতে পাস ৬৪.৭৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ

জ্বালানি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে
সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রতীকী ছবি

জ্বালানি ডেস্ক: ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এটি দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প হবে বলে মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি) পিএলসি। ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৮৮ দশমিক ১০ কোটি টাকা। অর্থায়নে থাকবে বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও ইজিসিবির নিজস্ব তহবিল। প্রকল্প শেষের লক্ষ্য ৩০ জুন ২০২৮।

বাসসের প্রতিবেদন অনুযায়ী, জুন ২০২৮ থেকে কেন্দ্রটি বছরে আনুমানিক ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে বলে আশা করা হচ্ছে। এতে প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর পিভি মডিউল, ২৬টি ইনভার্টার ও দুটি সাবস্টেশন বসানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষিকাজ ও পশুপালনের ‘অ্যাগ্রিভোল্টাইক’ ধারণাও রাখা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় স্থানীয় এক হাজার বেকার তরুণ ও নারীকে দক্ষতা প্রশিক্ষণ এবং আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সূত্র: বাসস, ১৭ নভেম্বর ২০২৬। ছবি প্রতীকী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT