এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

- আপডেট সময় রবিবার, ১ নভেম্বর, ২০২৬
- ১৬ বার দেখা হয়েছে


২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন রোববার (১ নভেম্বর) শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করা যাবে ৭ নভেম্বর পর্যন্ত।
শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট rescrutiny.eduboardresults.gov.bd-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর প্রদান, সংশ্লিষ্ট বিষয় বা পত্র নির্বাচন এবং নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আবেদন সম্পন্ন করা যাবে।
প্রতি পত্রের আবেদন ফি ১৫০ টাকা। দুই পত্রবিশিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোনো আবেদন সরাসরি বা হাতে গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের আবেদন জমা দেওয়ার আগে বোর্ড, রোল, রেজিস্ট্রেশন ও নির্বাচিত পত্রের তথ্য সতর্কভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ছবি: প্রতীকী।






Leave a Reply