নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশি পিইটি ফিল্মে অ্যান্টি-ডাম্পিং শুল্কের সুপারিশ ভারতের জাপানের সেবা খাতের প্রবৃদ্ধি সেপ্টেম্বরে কিছুটা ধীর সরকারি কর্মীদের জন্য ম্যাচমেকিং সেবা চালু করল সিঙ্গাপুর বিডিনিউজ টোয়েন্টিফোরের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ বাংলাদেশে বড় জাপানি বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়নের আশা রাষ্ট্রদূতের সেপ্টেম্বরে বিদেশে কর্মসংস্থান ২৯ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় রেকর্ড তাপপ্রবাহ, দাবানল ও ধোঁয়ার ঝুঁকি বেড়েছে ফেডের সুদ বাড়ানোর সম্ভাবনা কমায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ইবিতে ২২ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সভা অস্ট্রেলিয়ার কড়াকড়িতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ঝুঁকি বেড়েছে

ইবিতে ২২ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

দেশের ২২টি শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন-২০২৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার সঙ্গে শিল্প খাতের সমন্বয়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয় উঠে আসে।

শনিবার (৩ অক্টোবর) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান: কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে সভাটি হয়। উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বক্তারা পাঠ্যক্রমের সঙ্গে শিল্প খাতের চাহিদার সমন্বয়, গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়-শিল্পপ্রতিষ্ঠান অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেন। উপাচার্য জানান, প্রতিটি ডিসিপ্লিনের পাঠ্যক্রমে তিন ক্রেডিটের শিল্পসংশ্লিষ্ট কোর্স অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সভায় স্কয়ার, প্রাণ-আরএফএল, নেসলে, মেঘনা গ্রুপ, বাংলালিংক, টেলিটকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

মিজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT