নোটিশ:
শিরোনামঃ
যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট জলবায়ু অর্থায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের ভূমিকা চায় বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বাংলাদেশ–আমিরাত সিইপিএ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব লন্ডনে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডসে ব্রিটিশ-বাংলাদেশি রন্ধনশিল্পকে সম্মাননা ই-রিকশার নতুন বিধি: নিরাপত্তার সঙ্গে চালকের জীবিকার নিশ্চয়তা চাই চীনের কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিসুদ কাঠামো, রাতারাতি রেপোতে ১.২৫ শতাংশ

অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লায় কিশোর অপ্রতিমের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হত্যাকারীকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে ১২ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুঁশিয়ারিও দেন তারা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী অঞ্জন রায় অভিযোগ করেন, এমন গুরুতর ঘটনার পরও পুলিশ প্রশাসনের যথাযথ তৎপরতা দেখা যায়নি। তিনি বলেন, ১২ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে কোটবাড়ি বিশ্বরোড অবরোধ করা হবে; এরপরও ব্যবস্থা না নিলে আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার কথা বিবেচনা করবেন তারা।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ চালানোর পর প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ও গ্রেপ্তারের কথা পরে জানিয়েছে পুলিশ। তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT