নোটিশ:
শিরোনামঃ
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম আইফোন ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য, খতিয়ে দেখছে পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজন গ্রেপ্তার পাবলিক টয়লেট সংকট আর অবহেলার বিষয় নয় বিস্ফোরণ ও বাসে আগুনের পর ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট বসিয়েছে ডিএমপি জাতীয় গ্রিডে প্রতিদিন ১২–১৩ মিলিয়ন ঘনফুট গ্যাস দিচ্ছে নতুন তিতাস-২৮ কূপ সুদের হার বাড়ায় জাপান থেকে নতুন ঋণ নেওয়া আপাতত থামিয়েছে বাংলাদেশ নতুন বেতনস্কেলের বকেয়া পাবেন সরকারি কর্মচারীরা পরবর্তী বেতনের সঙ্গে বোমা বিস্ফোরণ ও বাসে আগুনের পর ঢাকায় ২০০টির বেশি চেকপোস্ট গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সাক্ষাৎ

অপ্রতিম হত্যাকাণ্ডে তিন সন্দেহভাজন গ্রেপ্তার

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে
অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন সন্দেহভাজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার ওরফে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে গ্রেপ্তার করা হয়। তদন্তসংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজে অপ্রতিমের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় তাকে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তারা প্রায় এক ঘণ্টা ক্যাম্পাস এলাকায় অবস্থান করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে সন্ধ্যা ৭টার দিকে আনাসকে এবং প্রায় আধঘণ্টা পর ফাহিমকে গ্রেপ্তার করা হয়।

ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, তিনজনকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ চালানোর পর প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT