নোটিশ:

কুবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আটটি ফুল ও ফলজ গাছ রোপণ করেন।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হল, কৃষ্ণচূড়া রোড ও মুক্তমঞ্চসহ মোট আটটি গুরুত্বপূর্ণ স্থানে গাছগুলো রোপণ করা হয়।

প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজিদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তন ও গাছপালা নিধনের প্রেক্ষাপটে সবুজ পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, প্রেস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে এবং প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT