দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইয়াছিন-তামিম লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকের মিলনমেলা অনুষ্ঠিত দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও কমিউনিটি ডে অনুষ্ঠিত রাবিতে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানভীর-রাকিব কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ

দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য, লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা

শহিদুল ইসলাম, যুক্তরাজ্য প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
লন্ডনে চট্টগ্রাম উৎসব ২০২৬-এর ঘোষণা অনুষ্ঠানের ছবি

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার লন্ডনের আইঅন টেলিভিশন কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

‘একটাই পরিচয়—আমরা চট্টগ্রামবাসী; দল-মতের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ’—এই ঘোষণায় অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রাম কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন চট্টগ্রামভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটি ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও আয়োজকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম শুধু একটি ভৌগোলিক পরিচয় নয়; এটি সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও স্বতন্ত্র গৌরবের নাম। দল-মত, ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার বিভাজন ভুলে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে একত্রিত করে সর্বজনীন উৎসব আয়োজনের আহ্বান জানান তাঁরা।

সভায় ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। উৎসব সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকেরা জানান, আগামী দু-একদিনের মধ্যে উৎসবের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও প্রাথমিক পরিকল্পনা প্রকাশ করা হবে। পরে সংশ্লিষ্ট সবার মতামত ও পরামর্শের ভিত্তিতে কর্মসূচি চূড়ান্ত করা হবে।

প্রাথমিক পরিকল্পনায় চট্টগ্রামের সংস্কৃতি, সংগীত, কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকার তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্ম ও বৃহত্তর ব্রিটিশ সমাজের সামনে চট্টগ্রামের স্বকীয় পরিচয় ও বহুমাত্রিক সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার উদ্যোগ রয়েছে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিত্ব জাগির আলম, কাউন্সিলর সাইয়েদ ফিরোজ গানি, শওকত মাহমুদ দিপু, আখতারুল আলম, সুজন বড়ুয়া, মো. মাসুদুর রহমান, সারোয়ার চৌধুরী, মনির মাহমুদ, মোহাম্মদ আলী রেজা, ডা. বিশ্বজিৎ রায়, মীরা বড়ুয়া, তানভীর খান, আসমা আলম, জাগলুল চৌধুরী, শওকত ওসমান, রায়হান চৌধুরী টিটু, আলীম উল্লাহ রাহাত, নুরুন্নবী আলী, গিয়াশ বড়ুয়া, নুরুল আলম, সাদিয়া আফরিন, নাবিল রহমান, সৈয়দ সাইফুল ইসলাম ও শামসুল রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আম্রসিয়ানের পক্ষে জুনায়েদ রিয়াজ ও ইমরান চৌধুরী এবং আইঅন টিভির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে উপস্থিত হতে না পারায় ব্যারিস্টার মনোয়ার হোসেন, অনুপম সাহা ও চট্টগ্রাম সমিতির আঞ্জুমান আরা নিজামসহ কয়েকজন দুঃখ প্রকাশ করে উৎসবের সফলতা কামনা করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT