মেসি
একটি একাকী নক্ষত্র জ্বলে আকাশের বুকে
একটি একান্ত ঘাসফুল ফুটে আছে মাঠে
একজন নিঃসঙ্গ শেরপা হিমালয় চূড়াতে।
রোদেরও যে ছায়া আছে জান কি?
ছবিরও যে ঘ্রাণ থাকে মান কি?
কাল পেরিয়ে গিয়েই মহাকাল হয়
ইউনিভার্সেরও মেদ বাড়ছে প্রতিদিন
অথচ তার জন্যই কেবল উলটে যাচ্ছে সময়ের প্রবাহমুখ
নবীন থেকে নবীনতর হয়ে উঠেছে সে সূর্যমুখী ফুল
তারারাও একদিন মরে যায়, পচে গিয়ে হয় ব্লাকহোল
তারকারা কখনোই মরে না।
যতদূরে চোখ যায়, দেখি তার বিস্তৃত সীমানা
মেসি তিনি অবিনাশী, অনন্ত এক মহাতারকা।