ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে
সাকিব-রবিউল

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (ইবিরিইউ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সাকিব আসলাম সভাপতি এবং দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রবিউল আলম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) সংগঠনটির কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম এবং অধ্যাপক ড. ফখরুল ইসলাম। পরে দুপুর ২টায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এছাড়া উপস্থিত ছিলেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সক্রিয় ছাত্র সংগঠন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপাচার্য আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক এস. এম. শাহরীয়ার স্বাধীন (ফেস দ্য পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবানী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী (দৈনিক গণকণ্ঠ) এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আশরাফুল ইসলাম (বাণিজ্য প্রতিদিন ও এশিয়ান টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা), শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং মোসাদ্দেক হোসাইন (দৈনিক আজকালের কণ্ঠ)।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব হয়েছে।”

নবকমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।”

সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, “সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করবো এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবো।”

নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, “সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT