নোটিশ:

বালিয়াকান্দিতে মানবাধিকার সংগঠনের নামে প্রতারণা ॥ ৩জনকে পুলিশে দিয়েছে জনতা

মোঃ জাহিদুর রহিম মোল্লা, বালিয়াকান্দি, রাজবাড়ী ‎
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৫ বার দেখা হয়েছে
668380984_1278506776946103_2259394806573399486_n

দীর্ঘদিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি সহ পার্শ্ববর্তী এলাকায় মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে প্রতারণা করে আসছে একটি চক্র। এ চক্রের ৪ জন সদস্যকে আটক করলেও একজন পালিয়ে যায়। পরে স্থানীয় জনতার চক্রের ৩জন সদস্যকে থানা পুলিশে সোপর্দ করেছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ক্লিনিকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নামে বিভিন্ন পদ পদবি ব্যবহার করে অভিযান পরিচালনা করে।

স্থানীয়রা জানিয়েছেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নামে বিভিন্ন পদ পদবি ব্যবহার করে খন্দকার নাজিম, ফয়সাল চৌধুরী, টুটুল মোল্লা ও সফিকুল ইসলাম নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা নানা ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিতো বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ সৃষ্টি হলে তারা নজরদারি শুরু করে। সোমবার সকালে বিভিন্ন ক্লিনিকে গিয়ে পরিবেশ ছাড়পত্র, পরিবেশ ও বিভিন্ন অসঙ্গতির কথা বলে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। এসময় এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এসময় ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়‎। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে খন্দকার নাজিম, টুটুল মোল্লা ও সফিকুল ইসলামকে নিজেদের হেফাজতে নেয়। সুযোগ বুঝে ফয়সাল চৌধুরী নামে একজন পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎স্থানীয়দের দাবি, ভুয়া পরিচয়ে প্রতারণাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
অভিযুক্ত টুটুল মোল্লা বলেন, আমরা বিষয়টি সমস্যা সমাধান, ক্লিনিকট, বেকারী, হোটেল, আইসক্রিম ফ্যাক্টারীসহ সকল বিষয়ে পরিবেশ ঠিক আছে কিনা তা খতিয়ে দেখি। স্থানীয় প্রশাসনকে অবগত করেই এ কার্যক্রম করে আসছি। আমাদের রাজবাড়ী জেলায় একটি কমিটি রয়েছে। এ কমিটির মাধ্যমে কাজ করি। তবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, জনতার হাতে ৪জন আটক হয়। একজন পালিয়ে যায়। ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রতারণার বিষয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT