কুবি প্রেস ক্লাবের ৯ম বছরে পদার্পণ, সত্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি প্রেস ক্লাবের ৯ম বছরে পদার্পণ, সত্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার বুটেক্স হলে চুরির আতঙ্ক! ছাত্রীদের রুমে ঢুকে ল্যাপটপ-ফোন উধাও জাককানইবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত রাবি কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য ওয়াশরুম-অযুখানা চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা রেলে ছড়াচ্ছে ইনোভেশন: নেপথ্যে যে তরুণ রেল কর্মকর্তা কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার যুক্তরাজ্যের নর্দাম্পটন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় কার্পেট উপহার প্রদান বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ‘সুফরাতুল ইয়াতামা’

কুবি প্রেস ক্লাবের ৯ম বছরে পদার্পণ, সত্যের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ৮ বছর পেরিয়ে নবম বর্ষে পদার্পণ করেছে। ২০১৮ সালের ৪ এপ্রিল ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি এখন ক্যাম্পাস সাংবাদিকতায় একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য নাম।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব’ ৮ম বর্ষ অতিক্রম করে নবম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান ধারণ করে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি।

প্রতিষ্ঠাকালে আহ্বায়ক কমিটির মাধ্যমে ৯ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনটির পরিসর বেড়েছে। বর্তমানে প্রেস ক্লাবটির সঙ্গে ২০ জন সদস্য কাজ করছেন এবং এর পাশাপাশি রয়েছে ২০ জনের অধিক সহযোগী সদস্য।

শুরু থেকেই বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ক্যাম্পাসে একটি গ্রহণযোগ্য ও প্রশংসিত সাংবাদিক সংগঠন হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

কুবি প্রেস ক্লাবের সহযোগী সদস্য বাবলু দেব অনুভূতি প্রকাশ করে বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের একজন সহযোগী সদস্য হিসেবে এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত। এখানে আমরা দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করি এবং সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার চেষ্টা করি। জুনিয়র হিসেবে আমাদের লক্ষ্য শেখা, দক্ষতা অর্জন করা এবং সংগঠনের অগ্রগতিতে অবদান রাখা। আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সংগঠন আরও এগিয়ে যাবে এবং গৌরবময় অবস্থানে পৌঁছাবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই সর্বদা সত্যের সন্ধানে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে আমরা কাজ করে আসছি, সামনেও করে যাব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব এবং এর সঙ্গে যুক্ত সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

প্রেস ক্লাবের সহ-সভাপতি মারিয়াম আক্তার শিল্পী বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তার কাজের মাধ্যমেই আজ ক্যাম্পাসে একটি সুপরিচিত ও বিশ্বাসযোগ্য সংগঠন হিসেবে জায়গা করে নিয়েছে। আমি বিশ্বাস করি, ক্লাবটি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে, শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তার কাজের মাধ্যমেই দীর্ঘদিন টিকে থাকবে।’

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ‘মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার লক্ষ্যেই ২০১৮ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। হাঁটি হাঁটি পা পা করে ৮ম বর্ষ অতিক্রম করেছে প্রিয় সংগঠনটি। ক্লাবের মেধাবী, ত্যাগী ও উদ্যমী তরুণ সদস্যদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমে আজ সংগঠনটি ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি—আরও এগিয়ে যাক, ক্লাব হোক ক্যাম্পাসের কণ্ঠস্বর। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT