কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

কুবিতে পদার্থবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘ফিজিক্স ক্লাব’-এর উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন অধ্যাপক ড. মিঠুন কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আজকের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে উপস্থিত ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। শতাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে তোমরা এখানে ভর্তি হয়েছ। আগামী ১২ তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। তোমাদের প্রতি অনুরোধ, এমন কোনো কাজ করবে না যাতে তারা বিপদে পড়ে; বরং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “১৯তম ব্যাচের সবাইকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অভিনন্দন জানাই। আমি মনে করি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শুধু জীবিকা অর্জনের জন্য নয়, বরং একটি সফল জাতি গঠনের লক্ষ্যে উচ্চশিক্ষা প্রদান করে। যারা আনুষ্ঠানিক শিক্ষা সমাপ্ত করেছে, তাদের জন্য শুভকামনা রইল—তারা যেন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে।”

বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, “নবীন শিক্ষার্থীদের সবাইকে শুভকামনা। তোমরা কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেদের জায়গা করে নিয়েছ। একই সঙ্গে যারা বিদায় নিচ্ছো, তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও পদার্থবিজ্ঞান বিভাগকে বিশ্বদরবারে তুলে ধরবে—এই প্রত্যাশা করি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT