ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আমাদের অনুমোদন না পেলে ইরানের নতুন নেতা বেশিদিন টিকবে না’

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৮৫ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।

ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এগোতে হবে। তার ভাষায়, “তাকে আমাদের কাছ থেকে অনুমোদন নিতে হবে। যদি সে অনুমোদন না পায়, তবে সে বেশিদিন টিকবে না।” একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে আবার নতুন করে সংঘাত বা পারমাণবিক সংকট তৈরি হোক—এটা যুক্তরাষ্ট্র চায় না।

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন মোজতবা খামেনি। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনী-এর দ্বিতীয় সন্তান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্বের সমন্বয়ে গঠিত এসেম্বলী অফ এক্সপার্ট ভোটের মাধ্যমে তাকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে। সংস্থাটি নতুন নেতার প্রতি জনগণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থন জানানোর আহ্বানও জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এই নেতৃত্ব পরিবর্তন হয়েছে, যা ইরানের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

তবে ইরান জানিয়েছে, সর্বোচ্চ নেতা নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বিদেশি কোনো দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। দেশটির কূটনৈতিক কর্মকর্তারা বলেছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে।

এদিকে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT