​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় দেড় হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
​বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘সৌহার্দ্যের ইফতার বিতরণ’ শিরোনামে এই কর্মসূচি পালন করা হয়।
পবিত্র ধর্মগ্রন্থ থেকে কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্ভোধন করা হয়। উক্ত ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
​বিতরণকালে শাখা ছাত্র শিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির বলেন,”পবিত্র মাহে রমজানের সম্প্রীতি এবং সংযমকে ভাগাভাগি করার জন্য আজ ছাত্রশিবিরের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।”
তিনি আরো বলেন, “রমজান আমাদের যে সংযম শিক্ষা দেয় সে সংযম শিক্ষায় আমরা উদযাপিত হব।  আমরা সকলেই ধর্মীয় অনুশাসন মেনে চলব এবং ইনসাফ প্রতিষ্টার যে সংগ্রাম শুরু হয়েছিল বদরের যুদ্ধ। সেই ইনসাফের লড়াই আমরা আজীবন চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT