কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) অর্থ ও হিসাব দপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপ-পরিচালক মো. নাছির উদ্দিনকে পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপ -পরিচালক মো:নাছির উদ্দিন বলেন, ‘আলহামদুলিল্লাহ,  অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর নিকট। কৃতজ্ঞতা জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ১৯ বছর প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মরত আছি। উপ-পরিচালক হিসেবে প্রায় ৮ বছর। কর্তৃপক্ষ আমাকে পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে যে দায়িত্ব প্রদান করেছেন আমি তা সততা, দক্ষতা ও ন্যায় -নিষ্ঠার সাথে অতীতের ন্যায় পালন করে যাব। দপ্তরের সকলকে নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ছাত্র -শিক্ষকের যাবতীয় সেবা আরও সহজভাবে সম্পাদন করব ইনশাআল্লাহ।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT