‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শারাফাত হোসাইন, ‎কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার দেখা হয়েছে
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন আয়োজিত ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ফটো কনটেস্ট ২০২৫’-এর আহ্বায়ক মো. সাদেকুজ্জামান।

জানা যায়, প্রতিযোগিতায় মোট ২৫৬ জন অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে ১৫ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অর্জন করেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার লাকি। দ্বিতীয় স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূরনবী নাঈম। তৃতীয় স্থান অর্জন করেন আইন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন।

প্রথম স্থান অধিকারীকে ৮ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ এবং তৃতীয় স্থান অধিকারীকে ৪ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে পঞ্চদশ স্থান অধিকারীদের সনদ দেওয়া হয়।

প্রথম পুরস্কারপ্রাপ্ত শারমিন আক্তার লাকি বলেন, ‘প্রথমে বিশ্বাসই হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো বাদ পড়েছি। ছবিটি যেদিন তোলা হয়েছিল, সেদিনই ভাইরাল হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও যারা লাইক-কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ। বট রিঅ্যাক্ট ও কিছু নেতিবাচক মন্তব্যে কিছু বিভ্রান্তি হয়েছিল, তবে সব মিলিয়ে অনুভূতিটা এখন খুবই ভালো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আমি সব কাজকে ইবাদতের সঙ্গে তুলনা করি। নিয়ত ভালো হলে সাধারণ কাজও ইবাদতের সমতুল্য হতে পারে। ছবি যদি অসহায় মানুষের কথা তুলে ধরে, সমাজের সমস্যা সামনে আনে—তবে সেটি ইবাদতের সমতুল্য। কিন্তু শুধু ভাইরাল হওয়ার জন্য ছবি তোলা বা অন্যায় দেখে চুপ থাকা সঠিক নয়।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আজ এই সুন্দর দিনে গোলচত্বরে প্রদর্শিত ছবিগুলো দেখে মনে হয়েছে—যে জায়গাগুলো আমরা প্রতিদিন দেখি, সৃজনশীল দৃষ্টিতে সেগুলোই অসাধারণ হয়ে ওঠে। ফটো কনটেস্ট শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই প্রচলিত। বাংলাদেশের বৈচিত্র্যময় সৌন্দর্যের কারণে আমাদের অনেকেই আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।’

তিনি আরও বলেন, ‘একসময় ছবি তোলা ছিল কঠিন ও ব্যয়বহুল; একটি ছবির জন্য দীর্ঘ প্রস্তুতি নিতে হতো। এখন প্রযুক্তির কল্যাণে মুহূর্তেই একাধিক ছবি তোলা যায়। তবে শুধু ছবি তোলা নয়, ছবির ভেতরে ভাবনা ও মূল্য থাকতে হবে। কারণ একটি ছবি সমাজে বড় পরিবর্তন আনতে পারে।’

‘ফটো কনটেস্ট ২০২৫’-এর আহ্বায়ক মো. সাদেকুজ্জামান বলেন, ‘এই প্রতিযোগিতায় প্রায় ২৫৬ জন অংশগ্রহণ করেছেন। ফলাফল নির্ধারণে দুটি ধাপে মূল্যায়ন করা হয়েছে—একটি অনলাইন লাইক-কমেন্টের ভিত্তিতে, অন্যটি নিরপেক্ষ জুরি বোর্ডের মাধ্যমে। স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কেউ বিচারক ছিলেন না।’

তিনি আরও উল্লেখ করেন, ‘এই আয়োজন সুস্থ বিনোদন ও সৃজনশীল চর্চার অংশ। আমরা চাই ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক। ছোট একটি কমিটি সর্বোচ্চ চেষ্টা করেছে সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে। নির্বাচিত ১৫টি ছবি গোলচত্বরে প্রদর্শন করা হয়েছে।’

উল্লেখ্য, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT