কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

কুবিতে ছাত্রদল নেতার উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার কর্মসূচি

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশারের  উদ্যোগে ১০ রমজান পর্যন্ত ক্যাম্পাস ইফতার ও কুরআন খতম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯  ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে এই আয়োজনটি করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হারুন এবং অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক মো. আবুল বাশার।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক মো. আবুল বাশার বলেন,“চব্বিশ এর আন্দোলনে ওয়াসিম, মুগ্ধ, আবু সাঈদসহ অসংখ্য ভাই শহীদ হয়েছেন। দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং ২৪ এর আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুসাস্থ্যের জন্য আজকের এই দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন।”
ইংরেজি বিভাগের অধ্যাপক মো হারুন বলেন, “ আজকের এই সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। এই মহিমান্বিত রমজান মাসে আমরা সকলে দোয়া করি বাংলাদেশে আসা সামনে বড় চ্যালেঞ্জগুলো খুব সুন্দরভাবে যেন মোকাবিলা করতে পারি।”
উল্লেখ্য, আগামী ১০ রোজা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT