নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

ঢাকায় প্রতিবাদ মিছিলের ঘোষণা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪২ বার দেখা হয়েছে
ঢাকায় ১১ দলীয় জোটের প্রতিবাদ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আগামীকাল ১৬ ফেব্রুয়ারি ঢাকায় প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন-এর সঙ্গে বৈঠক শেষে জোটের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ নির্বাচন কমিশন-এ।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে বেলা ১২টার দিকে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

জোটের পক্ষ থেকে জানানো হয়, এসব ঘটনার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে।

হামিদুর রহমান আযাদ আরও অভিযোগ করেন, নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোটার উপস্থিতি কমেছে। তিনি বলেন, জোটের পক্ষ থেকে কমিশনকে একাধিকবার অভিযোগ জানানো হলেও সন্তোষজনক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তার দাবি, কিছু কেন্দ্রে ভোট গণনার সময় ১১ দলের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ফলে গণনায় ত্রুটি থাকলে ফলাফলে তার প্রভাব পড়া স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

রেজাল্ট শিটে ঘষামাজা, কাটাছেঁড়া ও ওভাররাইটিংয়ের অভিযোগও তোলেন তিনি। অনেক স্থানে এজেন্টদের মূল স্বাক্ষর নেওয়া হয়নি বলেও দাবি করেন। উদাহরণ হিসেবে তিনি ঢাকা-৬ আসনের ফলাফল শিট পেন্সিলে লেখা হয়েছে বলে অভিযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT