ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলায় ময়েনদিয়া বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন আহত। সংঘর্ষে দুটি বাড়িতে আগুন, ১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরের সালথা উপজেলায় বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে নটখোলা এলাকা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী ও সালথার সীমান্তবর্তী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণের জন্য গত বছর থেকে দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্টের আগে বাজারটি নিয়ন্ত্রণ করতেন মান্নান মাতুব্বর। এরপর জিহাদ মিয়া ও টুলু মিয়া নিয়ন্ত্রণ নেন। নির্বাচনের আগের দিন আবার বাজারে ফিরে আসেন মান্নান মাতুব্বর এবং পুনরায় নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

শুক্রবার রাতের বাগবিতণ্ডার জের ধরে শনিবার সকালে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। মান্নান মাতুব্বরের অনুসারীরা নটখোলা গ্রাম থেকে ময়েনদিয়া বাজারে প্রবেশ করতে চাইলে জিহাদের সমর্থকরা বাধা দেয়। এরপর দেশীয় অস্ত্র, ঢাল ও সড়কি নিয়ে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সংঘর্ষের সময় দুটি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয় এবং ১২টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার এবং কয়েকজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT