নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার দেখা হয়েছে

নাটোরের বড়াইগ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

সংঘর্ষে গুরুতর আহত হন বিএনপি নেতা ৮ নং ওয়ার্ড সভাপতি আসাব সরকার এবং নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান। আহতদের মধ্যে অনেকে রাজশাহী মেডিক্যাল কলেজ ও ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে ভোট সংক্রান্ত বিষয় নিয়ে জামায়াতকর্মী সাব্বিরকে মারধর করেন বিএনপির কর্মীরা। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ১০টায় বিএনপি নেতা আসাব সরকারকে মারধর করেন জামায়াতকর্মীরা। এরপর উভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাসিনুর রহমানসহ ছয়জন আহত হন। এ সময় ৫-৬টি বাড়ি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সেনাবাহিনী, আনসার, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন, “এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT