দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম, পরাজয়ের পর সৌহার্দ্যের বার্তা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম, পরাজয়ের পর সৌহার্দ্যের বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানিয়ে উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানান সারজিস আলম। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

সারজিস আলম বলেন, ‘জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে সম্মান জানানো নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই অভিনন্দন জানাতে এসেছি।’ তিনি আরও বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো উদ্যোগ নিলে এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক বিষয়ে তাঁর দলও সহযোগিতা পাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘দিনশেষে লক্ষ্য পঞ্চগড়কে এগিয়ে নেওয়া। রাজনৈতিক সম্পর্ক ইতিবাচক হলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’

সারজিস আলম পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে,’ বলে উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT