ভোট উৎসবে গ্রামমুখী জনস্রোত, সড়ক-রেল-নৌপথে বাড়তি চাপ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

ভোট উৎসবে গ্রামমুখী জনস্রোত, সড়ক-রেল-নৌপথে বাড়তি চাপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার দেখা হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ভোটাধিকার প্রয়োগে অংশ নিতে রাজধানী ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। এতে সড়ক, রেল ও নৌপথে যাত্রীর চাপ কয়েকগুণ বেড়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেয়েছেন সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শিবরাত্রি উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছুটির আমেজ আরও বেড়েছে।

এই সুযোগে ভোট উৎসবে অংশ নিতে কর্মজীবী মানুষ, পোশাক শ্রমিক, শিক্ষার্থী এবং অস্থায়ীভাবে রাজধানীতে বসবাসকারী ভোটাররা আগেভাগেই নিজ নিজ এলাকায় রওনা হয়েছেন। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়।

সরেজমিনে দেখা যায়, অনেক যাত্রী পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়ি ফিরছেন। কারও হাতে ব্যাগ, কারও মুখে দীর্ঘদিন পর বাড়ি ফেরার আনন্দ। পরিবহন সংশ্লিষ্টরা জানান, স্বাভাবিক সময়ের তুলনায় যাত্রী সংখ্যা কয়েকগুণ বেড়েছে। চাহিদা সামাল দিতে বিভিন্ন রুটে অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। তবে কোথাও কোথাও টিকিট সংকট ও যানজটের কারণে যাত্রীদের ভোগান্তিতেও পড়তে হচ্ছে।

কমলাপুরে ঢাকা-কুমিল্লা রুটের তিশা পরিবহন ও এশিয়া লাইনের কাউন্টারে যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। তিশা পরিবহনের কাউন্টার ম্যানেজার রফিক মিয়া জানান, গতকাল থেকেই যাত্রীর চাপ বেড়েছে, আজ তা আরও বেশি। কুমিল্লার চৌয়ারার বাসিন্দা এবং ঢাকায় কর্মরত তৌহিদুল ইসলাম মজুমদার বাসস’কে জানান, ভোটাধিকার প্রয়োগের জন্য তারা গ্রামের বাড়ি যাচ্ছেন।

এদিকে বাসের টিকিট না পেয়ে অনেক যাত্রী ট্রেনযাত্রা বেছে নিচ্ছেন। তবে ট্রেনে আসন সংকটের কারণে কেউ কেউ দাঁড়িয়ে কিংবা ছাদে করেই গন্তব্যে যাচ্ছেন। অতিরিক্ত যাত্রীর চাপে হিমশিম খাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ভোটারদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন টার্মিনাল, স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছাতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT