জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জামায়াত নেতা খুন, নারী হেনস্তার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার দেখা হয়েছে
Oplus_131072
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ও দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রশিবির।
শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত নেতাকর্মীরা নারায়ে তাকিবির, আল্লাহু আকবর; ইসলামি ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ; প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টারপ্ল্যান; বিএনপির অনেক গুণ, নির্বাচনে মানুষ খুন; আমার ভাই শহীদ কেন, ইন্টেরিম জবাব চাই; বিএনপির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; চাদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দেন।
শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুব আলী বলেন, আমরা জুলাইয়ে রক্ত দিয়েছি এদেশে ইনসাফ কায়েমের জন্য কিন্তু বর্তমানে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। একটি দল ভেবেছে আমরা ক্ষমতায় চলেই এসেছি, এই ভেবে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে। আসন্ন নির্বাচন কেন্দ্র করে তারা আমাদের ভাইকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, নির্বাচন কেন্দ্র করে তাদের অপকর্ম আরো বৃদ্ধি পেয়েছে, অপকর্মের কারণে জনপ্রিয়তা হারিয়ে মাথা খারাপ হয়ে গেছে, তারা আমাদের মা-বোনের গায়ে হাত তোলা শুরু করেছে। যে নেতাকর্মীরা আমার মা-বোনদের গায়ে হাত দিয়েছে তাদের বলতে চাই, আপনার হাত না থাকলে কীভাবে চলতে হবে তা প্র‍্যাকটিস করে আসবেন। শুধু চাঁদাবাজ কেন কোন অন্যায় সহ্য করবো না। মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামী ছাত্রশিবির চাদাবাজের বিরোধীতা করেই যাবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেকে আমাদেরকে ভয় দেখায়। এদেশের ছাত্রসমাজ ও ছাত্রশিবির দীর্ঘদিন ধরে বাঘের সাথে লড়াই করে আসছে, বানর যদি আমাদের ভয় দেখাতে আসে তাহলে লেজ ধরে দুইটা ঘুরান দিয়ে মামুর বাড়ি পাঠাই দিব। আসুন সব ভেদাভেদ ভুলে একসাথে নির্বাচনকে উপভোগ করি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT