জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম ও তাঁর সহধর্মিনী আলিয়া সুরাইয়া মোহীত।

সোমবার(১২ জানুয়ারি ২০২৬) বেলা ১১ টায় নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের অফিস কক্ষে আসলে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম তাঁর অতীত কর্মস্থল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানোর জন্য মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমকে কৃতজ্ঞতার সাথে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। দেশের সংকটময় সময়ে দায়িত্ব নিয়ে অত্যন্ত সফল ও শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার জন্য মাননীয় উপাচার্যের প্রশংসা করেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় পরিচালনার বিভিন্ন অভিজ্ঞতা ও স্মৃতির কথা উল্লেখ করেন সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম।

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, পরিবহণ প্রশাসক প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ সাক্ষাত করেন।

জানা যায়, আমন্ত্রণে সাড়া দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম-কে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনরায় পরিদর্শনের আমন্ত্রণ জানান। আলাপকালে মাননীয় উপাচার্য তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

প্রসঙ্গত, প্রফেসর ড. মোহীত উল আলম এই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য হিসেবে গত ১৩ আগস্ট ২০১৩ তারিখ হতে ১২ আগস্ট ২০১৭ তারিখ পর্যন্ত চার বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT