নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জাককানইবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে
image-1272171158054387

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ।আপসহীন এই দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (নজরুল বিশ্ববিদ্যালয়)।

রবিবার (০৪ জানুয়ারি ২০২৬ ) যোহরের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেগম জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,
‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এক অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করেছেন। তিনি ছিলেন এক উদার গণতান্ত্রিক নেত্রী। তিনিই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। এর ফলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কয়েকটি ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়। একইসাথে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। দল, মত, ধর্ম নির্বিশেষে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পরও জাতিকে ঐক্যবদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য।’
তাঁর সেই আদর্শগুলো সবাইকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান মাননীয় উপাচার্য।

এছাড়াও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. মো. মিজানুর রহমান বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, পরিবহণ প্রশাসক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং পরিবারের সবার শোক সইবার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম।

প্রসঙ্গত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ভোর ৬:০০ ঘটিকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাদা দলের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT