‎কুবি ভর্তি পরীক্ষা ; ৩ কেন্দ্রে স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

‎কুবি ভর্তি পরীক্ষা ; ৩ কেন্দ্রে স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় ৩ কেন্দ্রে দেরি করে আসায় স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর।
‎শুক্রবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ঘটনাটি হয়।
‎জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ জন, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজে ৫ জন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ১ জন দেরি করে আসায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারা পরীক্ষার্থী গৌরব বলেন, ‘ ওনারা বলতেছে নির্দেশনা আছে দেরি করে আসলে ঢুকতে না দিতে। কিন্তু আমি ঢাকা থেকে এসেছি রাস্তায় অনেক জ্যাম ছিল, ওনাদের এটা বিবেচনা করা উচিত। এতদূর থেকে এসেছি পরীক্ষা না দিতে পেরে খুব খারাপ লাগছে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT