কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

‎শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর আগামী এক বছরের জন্য ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী হান্নানুল আলম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান।

রোববার (১৮ জানুয়ারি) সদ্য বিদায়ী কমিটির সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাহিত্য সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার ও সোশ্যাল মিডিয়া সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিফা, সমাজসেবা সম্পাদক সুমাইয়া তাবাসসুম, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন আহম্মদ, প্রকাশনা সম্পাদক ইয়াসিন ইবনে ফিরোজ, কোষাধ্যক্ষ নাঈম উদ্দিন এবং পাঠচক্র পরিচালক আরিফ ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাবের হোসেন, মো. সজল মিয়া, রায়হানুল বারী রাসেল, মমশাদ আলম ও ইমন আহমেদ ইয়ামিন।

সাধারণ সম্পাদক সাইদুল হাসান বলেন, “প্রথমেই মহান স্রষ্টার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর যাত্রার সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। মানুষ, ক্যাম্পাস, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে পাটাতন সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের এই যাত্রায় সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সভাপতি হান্নানুল আলম বলেন, “পাটাতন মূলত একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। এই সংগঠনের প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের চিন্তা, চেতনা ও মননশীলতাকে কাজে লাগিয়ে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন ক্ষেত্রে জাগরণ সৃষ্টি করা এবং সঠিক মূল্যবোধ গড়ে তোলা। গত এক বছরে পাটাতন জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে সেমিনার আয়োজন, গ্রাফিতি কার্যক্রম, সমকালীন সংকট নিয়ে পাঠচক্র এবং জুলাই স্মরণে স্মৃতিমিনারের নকশা প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল কার্যক্রম পরিচালনা করেছে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল বন্যা। সেই সংকটময় সময়ে পাটাতন বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে নিরলস ও নিরবচ্ছিন্নভাবে কাজ করার মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রম শুরু করে। আমরা বিশ্বাস করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে, আর সেই যাত্রায় পাটাতন থাকবে চিন্তা, চেতনা ও দায়িত্বশীল নেতৃত্ব তৈরির এক সচেতন সহযাত্রী।”

উল্লেখ্য, ‘মুক্তবুদ্ধি ও কল্যাণকর কাজের শক্তি ও সাহস যোগাতে’—এই প্রতিপাদ্যে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সালে প্রথম আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’-এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যে চিন্তার বিপ্লব ঘটিয়ে সুবিবেচক ও সচেতন নাগরিক গড়ে তোলাই সংগঠনটির মূল উদ্দেশ্য।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT