নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’

প্রতিবেদকের ছবি
শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে
received_1805512363417777
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী সংগঠন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাব–এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘ফিন ফেস্ট’ শুরু হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় কেক কাটা, বেলুন উড়ানো ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে ফেস্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী শেষ দুপুর তিনটায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অর্নিতা সেনের সঞ্চালনায়  পবিত্র কুরআন ও গীতা থেকে পাঠের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, প্রক্টর ড. মো. আব্দুল হাকিম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এমদাদুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আয়োজক সূত্রে জানা যায়, ফিন ফেস্টের অংশ হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ও কেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। এছাড়া সোমবার সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেস্টের শেষ দিনে আগামীকাল একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন রাখা হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ সবসময়ই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে সক্রিয় ও সফল ভূমিকা রেখে আসছে, যা শিক্ষার্থীদের অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সহায়ক। শিক্ষকরাও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমন একটি মেগা প্রোগ্রাম আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, প্রতিটি আয়োজনই নিজেকে প্রকাশের একটি সুযোগ। কাজের মাধ্যমেই নিজেকে তুলে ধরার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে’
উপ- উপচার্য  ড. মাসুদা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করে। একই সঙ্গে আমাদের নিজেদের জানতে হবে—আমি কে। কারণ কোনো কিছু সঠিকভাবে ব্যবহার করতে হলে আগে সেটি সম্পর্কে জানা প্রয়োজন। আমরা প্রতিনিয়ত নিজেকেই সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই সবার আগে আমাদের নিজেদের সম্পর্কে জানা জরুরি। মানুষের দুটি সত্তা রয়েছে -একটি শারীরিক (ফিজিক্যাল) এবং অন্যটি আধ্যাত্মিক (স্পিরিচুয়াল)। শারীরিক সত্তা একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আধ্যাত্মিক সত্তা সৃষ্টিকর্তার কাছে ফিরে যাবে। তাই আমাদের উচিত আধ্যাত্মিক চর্চায় আরও বেশি মনোযোগী হওয়া।’
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মো. মনজুর হোসাইন বলেন, ‘সকলের সহযোগিতায় দীর্ঘদিনের পরিকল্পনার পর আমরা সফলভাবে ফিন-ফেস্ট আয়োজন করতে পেরেছি। ফিন-ফেস্ট উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা, ব্যাচভিত্তিক ডিবেট, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা এবং কেস কম্পিটিশনের আয়োজন করেছি। আগামীকাল এই আয়োজনের অংশ হিসেবে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT