মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বই বিতরণ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার দেখা হয়েছে

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামি শিক্ষা বিস্তারে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ইসলামি শিক্ষাকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিশ্ববিদ্যালয় পর্যায়েও কোরআনের তালিম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দায়িত্ব পালনের সময়টুকুতে সংশ্লিষ্ট সবাইকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, ইমাম, আলেম ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের জন্য সরকার স্কলারশিপ প্রদান করবে। পাশাপাশি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ, মনির হায়দারসহ ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT