ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড্রোন হামলার আশঙ্কা, বন্ধ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ইরানের হামলায় তেল আবিবে আতঙ্ক: মানুষ আশ্রয় নিচ্ছে আন্ডারগ্রাউন্ডে গাজীপুরে মাদ্রাসাছাত্র হত্যা: গাঁজা সেবন দেখে ফেলায় রনিকে মেরে লাশ পুড়িয়ে দেয় ছাব্বির কুবিতে প্রথমবার জাতীয় বিতর্ক উৎসব, অংশ নেবে ৫৬টি দল আত্রাইয়ে স্ত্রী–সন্তানকে ছুরিকাঘাতে হত্যা, পরে স্বামীর আত্মহত্যা নিজ অফিসে ইবি শিক্ষিকাকে হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক ইবিতে শিক্ষিকা খুন, কর্মচারীর আত্মহননের চেষ্টা ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক ভূমি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার দেখা হয়েছে

ভোলার বোরহানউদ্দিনে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত, অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও সমাজকর্মীরা।

ভোলার বোরহানউদ্দিনে তা’মীরুল উম্মাত মাদ্রাসার উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ভোলা-চরফ্যাশন মহাসড়কে ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ধারণ করে বলেন, সেতু নির্মাণ হলে জেলার অর্থনৈতিক উন্নয়ন, জরুরি চিকিৎসাসেবা, দুর্যোগকালীন নিরাপদ যোগাযোগ এবং দেশের মূল অর্থনীতির সঙ্গে দ্রুত সংযোগ নিশ্চিত হবে।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মোঃ মাকসুদুর রহমান বলেন, “২২ লক্ষ মানুষের এই জনপদ প্রতিদিন নদীভাঙন, পরিবহন সংকট ও দুর্বল নৌযান নির্ভরতার কারণে ভোগান্তিতে থাকে। গ্যাস থেকে রাষ্ট্রীয় আয় হলেও স্থানীয় উন্নয়নে কাঙ্ক্ষিত অগ্রগতি না আসায় ভোলা–বরিশাল সেতু এখন ভোলাবাসীর টিকে থাকার অপরিহার্য দাবি।”

তিনি আরও বলেন, সেতু নির্মাণ হলে কৃষিপণ্য, মাছ ও শিল্পপণ্য দ্রুত রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছাবে, কর্মসংস্থান বাড়বে এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভোলা জেলা ডেভেলপমেন্ট ফোরামের বিভাগীয় সমন্বয়ক খাদেমুল ইসলাম রাজীব বলেন, “ভোলা আর পিছিয়ে থাকতে চায় না; ভোলা–বরিশাল সেতু আমাদের ন্যায্য ও সময়ের দাবি।”

অন্যান্য উপস্থিত ছিলেন মোহনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল হান্নান, আহমেদের হাট আলিম মাদ্রাসার সিনিয়র প্রভাষক মোঃ ইব্রাহিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বোরহানউদ্দিন উপজেলা নায়েবে আমির অধ্যাপক আবদুর রহিম, সমাজসেবক মোঃ জহির, সাংবাদিক জামাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান এবং তামীরুল উম্মাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওঃ জহিরুল ইসলাম জাবেরী।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT