নোটিশ:
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয় যবিপ্রবির গবেষকের ন্যানো ইউরিয়া প্রযুক্তির পেটেন্ট অনুমোদন: মাঠপর্যায়ের ফল যাচাইয়ের তাগিদ ঢাকায় দুই দিনের সৌরবিদ্যুৎ প্রদর্শনী শুরু বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের সম্ভাবনা দেখছে টয়োটা জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতির সঙ্গে চাই বাস্তবায়নের স্বচ্ছ হিসাব ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক হামলা, বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট

বুটেক্সের প্রথম সমাবর্তন ২৭ ডিসেম্বর

প্রতিবেদকের ছবি
মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে
BUEX 1st convocation

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩২–৪৪তম ব্যাচের নিবন্ধিত গ্রাজুয়েটরা।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যাত্রায় এই অনুষ্ঠানটি একটি নতুন মাইলফলক হিসেবে যুক্ত হবে।

সমাবর্তন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন “টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ” থেকে ২০১০ সালে বুটেক্স বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক মো. মাসউদ আহমেদের সময়ে প্রথম সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। এরপর চতুর্থ উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানের সময় দিনক্ষণ নির্ধারণ হলেও রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন কারণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়নি। অবশেষে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সময়ে সমাবর্তনের চূড়ান্ত সূচি নির্ধারিত হয়েছে।

সমাবর্তনকে ঘিরে অনুভূতি জানাতে গিয়ে ৪১তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক ফুয়াদ রহমান মাবিন বলেন, “কবি ফররুখ আহমদের কবিতার মতোই যেন সব বুটেক্স গ্রাজুয়েটদের দীর্ঘ অপেক্ষা ছিল যে কবে কাটবে অমানিশা, দেখা মিলবে সেই কাঙ্ক্ষিত সমাবর্তনের চাঁদের। অবশেষে আমাদের প্রত্যাশার প্রহর শেষ হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। কালো গাউন পরে আর ক্যাপ উড়িয়ে আবারও প্রাণপ্রিয় ক্যাম্পাসে বইবে আনন্দ-উচ্ছ্বাসের ধারা।”

৪৪তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, “অত্যন্ত আনন্দিত যে বহুদিন পর এই বহুল আকাঙ্ক্ষিত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকরা নিশ্চয়ই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবেন বলে আশা করি। অনুষ্ঠানটির সফলতা কামনা করছি।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “দীর্ঘদিন পর বুটেক্সের প্রথম সমাবর্তন আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। যদিও আরও আগেই এটি হওয়ার কথা ছিল, নানা কারণে নির্ধারিত সময়ে সম্ভব হয়নি। সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। শনিবার নিবন্ধিত গ্রাজুয়েটদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। আমরা অনুষ্ঠানের সফল আয়োজন সম্পর্কে আশাবাদী।”

৩২তম থেকে ৪৪তম ব্যাচের নিবন্ধিত গ্রাজুয়েটরা সমাবর্তনে অংশ নিতে পারবেন। সমাবর্তন–সংক্রান্ত বিষয়ে নিবন্ধিত গ্রাজুয়েট প্রতিনিধিদের সঙ্গে আগামী ২৯ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT