নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

আসন্ন জাতীয় নির্বাচনে ২৩৭ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে
BNP election Candidate

খালেদা জিয়া তিন আসনে, তারেক রহমান বগুড়া-৬ থেকে লড়বেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে কিছু আসনে এখনো প্রার্থী নির্ধারণ করা হয়নি, আর কিছু আসন জোট শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-০১, বগুড়া-০৭ ও দিনাজপুর-০৩ আসন থেকে নির্বাচন করবেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-০৬ আসনে প্রার্থী হবেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, প্রার্থী চূড়ান্তকরণ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বরের শুরুর দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT