নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

শেরপুরে পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে
শেরপুরে পুলিশ পরিদর্শক ছানোয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতি

শেরপুর জেলা পুলিশের নালিতাবাড়ী সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ছানোয়ার হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ২টায় শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় মো. ছানোয়ার হোসেনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

পুলিশ সুপার বলেন, “ছানোয়ার হোসেন একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁর অবসরোত্তর জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।”

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT