শেকৃবির অধ্যাপক আবুল বাশার বিশ্ববিদ্যালয় পরিষদের বেতন সুপারিশ কমিটির সদস্য মনোনীত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

শেকৃবির অধ্যাপক আবুল বাশার বিশ্ববিদ্যালয় পরিষদের বেতন সুপারিশ কমিটির সদস্য মনোনীত

শেকৃবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার দেখা হয়েছে
উচ্চশিক্ষা খাতে বেতন–ভাতা পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত নবম পে কমিশনের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষ থেকে সুপারিশ প্রণয়ন করতে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ (AUB)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের পরামর্শক্রমে গঠিত এই কমিটিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
সম্প্রতি প্রাপ্ত এই মনোনয়ন তাঁকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ এনে দিয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অধ্যাপক বাশারের দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে ন্যায্য, যৌক্তিক ও বাস্তবসম্মত বেতন-সুপারিশ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAB)–এর ৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীরা অধ্যাপক আবুল বাশারকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, তাঁর নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট সংগঠন উভয়ের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT