মেধা এবং যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের মাপকাঠি- ইবি উপাচার্য - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
খামেনি নিহত! যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় তোলপাড় ইরান ‎সিমাগো র‌্যাঙ্কিংয়ে সারাবিশ্বে ১ হাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবিতে ছাত্রীদের জন্য প্রথমবার চালু হচ্ছে ‘উইমেন’স কর্নার’ ​কুবিতে ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার বিতরণ কর্মসূচি কুবিতে অর্থ ও হিসাব দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক মো. নাছির উদ্দিন কুবিতে বিজ্ঞান অনুষদের ২৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড কুবিতে প্রথম মেধা তালিকার ভর্তি সময় বৃদ্ধি কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান বিষ প্রয়োগ ও কেটে পেঁয়াজ ক্ষেত নষ্ট, শত্রুতা নাকি ষড়যন্ত্র!

মেধা এবং যোগ্যতাই হবে শিক্ষক নিয়োগের মাপকাঠি- ইবি উপাচার্য

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার দেখা হয়েছে

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, নিয়োগ বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও প্রস্তুত; কোনো ব্যক্তিগত প্রভাব কাজ করবে না।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, শিক্ষক নিয়োগে একমাত্র মেধা ও যোগ্যতাকেই মাপকাঠি হিসেবে ধরা হবে। এর বাইরে অন্য কোনো বিবেচনা গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপাচার্যের বাসভবনে চলমান নিয়োগ বোর্ড বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা (ভাইভা) এবং একাডেমিক ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ মেধাবীদেরই আমরা বাছাই করব।’

বোর্ডের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার বিশ্বাস, বোর্ড মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। এখানে অভিজ্ঞ সদস্য, সিন্ডিকেট প্রতিনিধি ও উপাচার্য আছেন। ফলে চেয়ারম্যান বা অন্য কারও ব্যক্তিগত মানসিকতা কোনো প্রভাব ফেলতে পারবে না। আমরা সে বিষয়ে সজাগ রয়েছি।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনের পর ছয়টি পদে অর্থ ছাড়ের সিদ্ধান্ত হয়। এর পর গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ছয়টি বিভাগে একটি করে প্রভাষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগগুলো হলো— ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, ফোকলোর স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT