কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ যুবক আটক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Pin Up Casino Onlayn Azərbaycan

কুবি শিক্ষার্থীকে ট্রেনে উত্ত্যক্ত করার দায়ে পাঁচ যুবক আটক

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সোমবার (০৬ অক্টোবর) লাকসাম রেলওয়ে থানার ওসি মো: জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন– তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহাম্মেদ, মো: নাঈম উদ্দিন এবং মো: ফাহিম হোসেন।
অভিযোগ দায়ের করা ভুক্তভোগী নারী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী। দায়ের করা অভিযোগপত্রে আতিকুর রহমান শিপন (ভুক্তভোগী নারীর স্বামী), মো: ইয়াছিন এবং মোহসিন জামিলকে সাক্ষী করা হয়েছে।
নয় জনকে অভিযুক্ত করে দায়ের করা অভিযোগে আটককৃতরা ছাড়া আরও তিনজনের নাম রয়েছে। তারা হলেন– তাহামিন আহম্মেদ, মোঃ নাঈম উদ্দিন, ফাহিম হোসেন এবং মোঃ নাজমুল।
থানায় ডায়েরিকৃত অভিযোগপত্র থেকে জানা যায়, গতকাল (০৫ অক্টোবর) দুর্গা পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ফেরার উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মনতলা রেলস্টেশনে আসলে আটককৃত ব্যক্তিরা ছাড়াও আরও কয়েকজন এসে আমাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। তাদের বাজে আচরণে আপত্তি জানালে আরও খারাপ ভাষায় গালাগালি এবং উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে বিকাল পাঁচটার দিকে দূর্গাপুর ইউনিয়নের শাসনগাছা সাকিনস্থ রেলস্টেশনে তানভীর হোসেন নাজিম অন্যান্যদের সহায়তায় যৌন হয়রানির উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করার চেষ্টা করে।
এনিয়ে অভিযোগের অন্যতম সাক্ষী এবং ভুক্তভোগীর স্বামী আতিকুর রহমান শিপন বলেন, ‘গতকাল (০৫ অক্টোবর) ট্রেনে উঠার পর কিছু ছেলে আমার এবং আমার স্ত্রীর সাথে বাজে আচরণ করতে থাকে৷ তাদের মানা করলে তারা উল্টো আরও আমাদের হুমকি দিতে থাকে। আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। পরে রেলওয়ে পুলিশ এবং থানার পুলিশের মাধ্যমে ৫ জনকে আটক করা হয়েছে।’
এনিয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছিলাম ট্রেনে কিছু ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করতেছে। এটি শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় আমরা ৫ জনকে আটক করি। বিষয়টি যেহেতু ট্রেনে তাই আমরা লাকসাম রেলওয়ে থানায় দায়ের করার জন্য বলেছি।’
লাকসাম রেলওয়ে থানার ওসি মো: জসিম উদ্দিন বলেন, ‘গতকাল (০৫ অক্টোবর) ট্রেনে একটি মেয়েকে ইভটিজিংকে ঘিরে একটি অভিযোগপত্র দায়ের হয়েছে। এখন বিষয়টি তদন্ত হবে। সাক্ষী এবং অভিযুক্তদের থেকে শুনে বিষয়টি বিচার নিশ্চিত করা হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT