নোটিশ:
শিরোনামঃ
প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নেতা জসিম উদ্দিন গ্রেফতার

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে
Jasim Uddin

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রকৌশল শাখার প্ল্যাম্বার জসিম উদ্দিনকে গতকাল (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গাবতলির নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ৮৪ নম্বর আসামি ছিলেন।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ জানান, “গতকাল তাকে বৈষম্যবিরোধী মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে কারাগারে প্রেরণ করা হয়েছে।” কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, “সে একটি মামলার ৮৪ নম্বর আসামি ছিলেন। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে।”

জসিম উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে কর্মচারীদের অধিকার আদায়ের জন্য সোচ্চার ভূমিকা পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কিছু শিক্ষার্থী ও কর্মচারীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই আন্দোলনের সময় কয়েকটি হামলার ঘটনা ঘটে, যার মধ্যে জসিম উদ্দিনের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ করা হয়।

গ্রেফতারকৃত জসিম উদ্দিনকে আদালতে হাজির করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে, পুলিশি তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT