নোটিশ:
শিরোনামঃ
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া জলবায়ু অভিযোজন অর্থায়নের চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন ডলার: জাতিসংঘ জলবায়ু অভিযোজন অর্থায়নের বিশাল ঘাটতি: প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দিতে হবে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো, বৃদ্ধির অঙ্ক এখনো নির্ধারিত নয়

আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ বার দেখা হয়েছে
Jamat Rukon meeting

দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেম সমাজের অগ্রণী ভূমিকা নিশ্চিত করার জন্য ইসলামী নেতাদের দৃষ্টি আকর্ষণ

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও ইসলামী আদর্শে ভিত্তিক দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শনিবার রাতে রাজধানীর উত্তরায় তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সব সময় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন। মাওলানা আব্দুল হালিম ইসলামী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি এবং উম্মাহর জন্য ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন।

উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী এবং ড. মাওলানা আবুল কালাম আযাদ। এছাড়া ড. মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুখ মজুমদার সহ অন্য বিশিষ্ট আলেমগণও বক্তব্য রাখেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, বহু আলেম ও মাদ্রাসা ছাত্রের রক্তের বিনিময়ে ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান সফল হয়। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ, মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, আল্লামা জোনায়েদ বাবু নগরীসহ অসংখ্য আলেম আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আলেমদের আল্লাহ রাব্বুল আলামীন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। দেশের আলেম সমাজকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও ন্যায়-ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান মাওলানা আব্দুল হালিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT