দুর্গাপূজার পর জাবিতে পুনরায় অটোরিকশা চালু হবে: জাকসু ভিপি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

দুর্গাপূজার পর জাবিতে পুনরায় অটোরিকশা চালু হবে: জাকসু ভিপি

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দুর্গাপূজার পর থেকে পুনরায় অটোরিকশা চালু হবে বলে নিশ্চিত করেছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। রবিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ নিয়ে প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি।

এই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ ‘দ্য নেক্সট নিউজ’ বলেন, আমাদের ক্যাম্পাসের দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা যাতায়াত ভোগান্তিতে রয়েছে এই বিষয়টি নিয়ে আমাদের উপ-উপাচার্যের (প্রশাসন) সাথে আলোচনা হয়েছে সেখানে জাকসুর জিএস, পরিবহন সম্পাদক উপস্থিত ছিল। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, গত বছর আমাদের ৫৩ ব্যাচের ছোটবোন আফসানা করিম রাচি অটোরিকশার ধাক্কায় মৃত্যুবরণ করেন; তার বাবার একটি দাবি ছিল ক্যাম্পাসে যেন আর অটোরিকশা না চলে সেই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো অটোরিকশা চালুর সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা জাকসুর প্রতিনিধিরা রাচির বাবার সাথে কথা বলতে শীঘ্রই যাবো, শিক্ষার্থীদের স্বার্থে অটোরিকশা চালুর বিষয়টি উপস্থাপন করবো।
তিনি আরো বলেন, আশা করছি পূজার ছুটির মধ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে, নিময় মেনে ক্যাম্পাসে অটোরিকশা চালু করতে পারবো। শিক্ষার্থীরা ছুটির পর থেকেই অটোরিকশায় যাতায়াত করবে পারবে, ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর, ২০২৪ অটোরিকশা দুর্ঘটনায় জাবি ৫৩ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০ নভেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক ইত্যাদি যানবাহন ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT