এনএসআইয়ের তিন কর্মকর্তা বিদেশে পলাতক, রাষ্ট্রীয় গোপন নথি পাচারের অভিযোগ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য

এনএসআইয়ের তিন কর্মকর্তা বিদেশে পলাতক, রাষ্ট্রীয় গোপন নথি পাচারের অভিযোগ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার দেখা হয়েছে

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তিনজন কর্মকর্তা বিদেশে পালিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। অভিযোগ উঠেছে, তাদের মধ্যে দুজন ভারতীয় গোয়েন্দা সংস্থা র’-এর হয়ে কাজ করেছেন এবং সংস্থার গুরুত্বপূর্ণ নথি বাইরে পাচার করেছেন।

পালানো কর্মকর্তারা হলেন—যুগ্ম পরিচালক বদরুল আহমেদ (বিদ্যুৎ), উপ-পরিচালক আমিনুল হক পলাশ ও সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্ট ব্যবহার করে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, আর অন্য দুই কর্মকর্তার গন্তব্য এখনও নিশ্চিত নয়।

বিশেষ করে আমিনুল হক পলাশকে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তৎকালীন সরকার কর্তৃক দায়ের করা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত করা হয়। বদরুল আহমেদের বিরুদ্ধে নির্বাচনী কারচুপিতে ভূমিকা ও অর্থপাচারের অভিযোগ রয়েছে। অপরদিকে তানভীর হোসেন খন্দকার জাল সনদপত্র দিয়ে এনএসআইয়ে যোগ দিয়েছিলেন এবং প্রশিক্ষণকালেই নানা অনিয়মে জড়িয়ে পড়েন।

এনএসআই কর্তৃপক্ষ তিনজন কর্মকর্তার পলাতক হওয়ার বিষয়টি স্বীকার করেছে এবং জানিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে ফাইল পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT