নোটিশ:

জাককানইবি: ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে শোকজ, তদন্ত কমিটির সুপারিশের অপেক্ষা

জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে
জাককানইবি

প্রশাসনিক ও একাডেমিক অনিয়মের তদন্তে তিনটি কমিটি গঠন; জবাবের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রশাসনিক ও একাডেমিক অনিয়মের তদন্তের অংশ হিসেবে ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টায় এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার জানান, গত মঙ্গলবার সংশ্লিষ্টদের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশপ্রাপ্তদের জবাব পাওয়ার জন্য দশ কার্যদিবস সময় নির্ধারণ করা হয়েছে। তবে তদন্তের গোপনীয়তা রক্ষা করতে শোকজপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়নি।

ড. মিজানুর রহমান জানান, ৫ আগস্টের পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্যদের নেতৃত্বে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি হলো:

  • প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি

  • একাডেমিক অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত তদন্ত কমিটি

  • বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার তথ্য যাচাই-বাছাই সংক্রান্ত তদন্ত কমিটি

তদন্ত কমিটিগুলোতে সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আখতার হোসেন মজুমদার নেতৃত্ব দিচ্ছেন।

রেজিস্ট্রার বলেন, “তদন্ত কমিটি বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে এবং প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে, তাদের শোকজ করা হয়েছে। সংশ্লিষ্টদের কাছ থেকে জবাব নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বিষয়গুলো তদন্ত কমিটির পর্যায়ে রয়েছে। পরবর্তী পদক্ষেপ কমিটির সুপারিশ অনুযায়ী গ্রহণ করা হবে।”

বিশ্ববিদ্যালয়ের এই পদক্ষেপ শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মধ্যে জিজ্ঞাসা এবং আলোচনা তৈরি করেছে। কর্মকর্তারা বলছেন, শোকজ প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হওয়া উচিত এবং অভিযোগপ্রাপ্ত বিষয়গুলো দ্রুত সমাধান করা জরুরি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT