বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল খানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেল খানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম

সাবাস বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ বার দেখা হয়েছে

বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খানকে মার্কিন যুদ্ধ দপ্তরের “গোল্ডেন ডোম” প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের Department of War (যুদ্ধ দপ্তর) বা প্রাক্তন পেন্টাগন এবার বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম অফিসার ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উদ্যোগ “গোল্ডেন ডোম” প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে।

গোল্ডেন ডোম হলো উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা আমেরিকার আয়রন ডোম সংস্করণের মতো গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর আকাশসীমা সুরক্ষায় নতুন মাত্রা যুক্ত হবে। ব্রিগেডিয়ার জেনারেল খান এই প্রকল্পে কৌশল, নীতি নির্ধারণ এবং শিল্প, বিশ্ববিদ্যালয়, জাতীয় ল্যাব ও সরকারি সংস্থার সঙ্গে অংশীদারিত্ব তত্ত্বাবধান করবেন, এবং পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনে নেতৃত্ব দেবেন।

১৯৯৭ সালে মার্কিন বিমান বাহিনী একাডেমি থেকে স্নাতক করা শরিফুল এম. খান মহাকাশ ব্যবস্থা, উপগ্রহ পরিচালনা এবং জাতীয় অনুসন্ধান মিশনে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি কলোরাডোর শ্রাইভার স্পেস ফোর্স বেসের ৩৭৯তম স্পেস রেঞ্জ স্কোয়াড্রন এবং ৩১০তম স্পেস উইংসহ গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব দিয়ে প্রায় ১,৫০০ কর্মী পরিচালনা করেছেন।

২০০৭ সালে তিনি অপারেশন সাইলেন্ট সেন্ট্রি-তে মোতায়েন হয়েছেন এবং পেন্টাগন, মার্কিন মহাকাশ বাহিনী ও প্রতিরক্ষা সচিবের কার্যালয়ে উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি লিজিয়ন অফ মেরিট, ডিফেন্স মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং আর্মড ফোর্সেস এক্সপিডিশনারি মেডেলসহ বহু সামরিক পুরস্কার অর্জন করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল এম. খানের এই নিয়োগ বাংলাদেশি বংশোদ্ভূতদের আন্তর্জাতিক সফলতার প্রতীক। একজন মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে এত গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়া দেশের জন্য গর্বের মুহূর্ত।

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রাক্তন পেন্টাগন, নাম পরিবর্তন করে Department of War (যুদ্ধ দপ্তর) রেখেছে। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী এই নাম পরিবর্তন মূলত প্রতীকী, তবে আনুষ্ঠানিক যোগাযোগে ব্যবহারের জন্য অনুমোদিত।

৭৫ বছরের ইতিহাসে মার্কিন বিমান বাহিনী সদস্যরা প্রতিরক্ষার লক্ষ্যে সর্বদা অসাধারণ দক্ষতা ও উদ্ভাবন নিয়ে কাজ করে আসছে। ব্রিগেডিয়ার জেনারেল খান তার নেতৃত্বের মাধ্যমে গোল্ডেন ডোম প্রকল্পকে সফলভাবে বাস্তবায়ন করবেন, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলে নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT